বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে গণ অধিকার পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ লিটন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৭ pm
৩৩
কুমারখালীতে গণ অধিকার পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ চলাকালে তোলা ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে পৌর গণ অধিকার পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পৌর গণ-অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ মিলনের সৌজন্যে পৌর বাসস্ট্যান্ড এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে গণ অধিকার পরিষদ কুমারখালী উপজেলা শাখার সভাপতি সাধক হারুন, যুব অধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি এস আর সোহান, কুমারখালী পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহবুব আলম খালিদ ও সাধারণ সম্পাদক মোঃ হামিম সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!