সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মণিরামপুরে ২৪৬ দুস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ।

মোঃ জাহিদুর রহমান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ pm
৯
মণিরামপুরে ২৪৬ দুস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ।

মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-

মণিরামপুর উপজেলার ১২নং নম্বর শ্যামকুড় ইউনিয়ন পরিষদ চত্বরে ২৭সেপ্টেম্বর সকাল ১০ টায় ভিডব্লিউবি(VWB)কর্মসূচি আওতায় ২৪৬ জন পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী সদস্যকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।সরকারি খাদ্য সহায়তা পেয়ে সুবিধাভোগীদের মধ্যে স্বস্তির আভাস দেখা যায়।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা বলেন, অসহায় ও দুস্থ নারীদের ৩০ কেজি করে চাল দেওয়ার কর্মসূচির সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সহায়তা। গরীব অসহায় পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ হতে এ ধরনের সহযোগিতা করা হচ্ছে।সরকারের জনকল্যাণমূলক এ ধরনের কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হলে অসহায় মানুষের জীবনযাত্রার ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকৃত সুবিধা ভোগীদের কাছে সরকারি সহায়তা যথাযথ ভাবে পৌছানোর বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ৬নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামের রিক্তা খাতুন বলেন, প্রতিমাসে ৩০ কেজি চাল পাওয়ায় পরিবারের খাদ্যের চাহিদা কিছুটা কমেছে এবং তাদের মত অসহায় পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।সুবিধাভোগীরা আরও বলেন অসহায় ও দুস্থ পরিবারের জন্য নিয়মিত খাদ্য সহায়তা অব্যাহত থাকলে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার আরও স্বস্তি আসবে।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা,উদ্যোক্তা আনোয়ার হোসেন, তানজিলা আক্তার ও গ্রাম পুলিশের সদস্যরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!