রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ pm
২৮
বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

পটুয়াখালীর গলাচিপায় বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় নবগঠিত এডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোসা. কেয়ামনি এবং পবিত্র গীতা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী পার্থ বাগমার। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্বোধনী বক্তব্য দেন। শিক্ষার্থীদের পরিবেশনায় উদ্বোধনী নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান জামিলা এবং দশম শ্রেণির শিক্ষার্থী শতাব্দী ভাট, মোসা. রাতনি ও পার্থ বাগমার। তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষা কার্যক্রমকে গতিশীল করা এবং সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইয়াকুব হুসাইন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশবাড়িয়া প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. ইমামুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. ফাইজুর রহমান শুভ, গলাচিপা উপজেলা যুবদলের সহসভাপতি মো. আনিসুর রহমান মুমী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মাহাতার ইসলাম, গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন মিয়া, নবনির্বাচিত সভাপতি বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হারুন সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নবগঠিত এডহক কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আয়োজনের সমাপ্তি ঘটে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!