নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মনোহরদী পৌরসভা।
শনিবার দুপুরে পৌরসভার আশপাশের বিভিন্ন এলাকায় এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মনোহরদী পৌরসভার প্রশাসক মাহামুদুল হাসান উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।