শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ধানক্ষেতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ pm
১৭
ধানক্ষেতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু।

জমিতে রোপন করা ধানের চারা দেখতে গিয়ে সাপের কামড়ে হেলাল খন্দকার(২৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৫টার সময় রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরবেস্টিন গ্রামে। হেলাল খন্দকার ওই এলাকার সবুজ খন্দকারের ছেলে। রাত সাড়ে ১০টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

জানা গেছে, প্রায় ১ বছর আগে হেলাল খন্দকারের বিয়ে হয়। হেলাল খন্দকারের স্ত্রী উর্মির গর্ভে ৬মাসের সন্তান রয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার সময় জমিতে রোপন করা ধানের চারা দেখতে গেলে হেলাল খন্দকার কে সাপে কামড় দেয়। পরে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। কিন্তু পরবর্তীতে হেলাল অসুস্থ হয়ে পড়লে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে তার মৃত্যু হয়। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সর্মিলা হোসাইন দোলন জানান, হেলাল খন্দকার সাপের কামড়েই মৃত্যু হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!