বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পাবনায় ইটভাটা মালিকদের জ্বালানি কাঠ ও অবৈধ চিমনি বন্ধের নির্দেশ

ফজলুল কবির
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ pm
৭১
পাবনায় ইটভাটা মালিকদের জ্বালানি কাঠ ও অবৈধ চিমনি বন্ধের নির্দেশ

পাবনায় ইটভাটায় জ্বালানি কাঠের ব্যবহার বন্ধ এবং ড্রাম চিমনি ও ফিক্সড চিমনির ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, পাবনার সভাকক্ষে ঈশ্বরদী উপজেলার ইটভাটা মালিকদের সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেস ক্লাব, পাবনার সভাপতি আখতারুজ্জামান, এনএসআইয়ের সহকারী পরিচালক আনছার উল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. সাইদুর রহমান, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

মতবিনিময় সভায় সরকারি নির্দেশনা মেনে ইটভাটায় জ্বালানি কাঠের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার পাশাপাশি ড্রাম চিমনি ও ফিক্সড চিমনির ইটভাটা চালু না করার বিষয়ে মালিকদের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমাতে প্রচলিত পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর জন্য ইটভাটা মালিকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!