মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নাচোলে এসেডোর উদ্যোগে ৩৩০০ পরিবারে সাড়ে ১৩ হাজার ফলদ চারা বিতরণ

অভিজিত শীল
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ pm
নাচোলে এসেডোর উদ্যোগে ৩৩০০ পরিবারে সাড়ে ১৩ হাজার ফলদ চারা বিতরণ

অভিজিত শীল, ​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ‘এসেডো’র উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সুবিধাবঞ্চিত ৪ হাজার ৫০০ পরিবারের মাঝে ১৩ হাজার ৫০০টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

​সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলার মুসলিমপুর গার্লস একাডেমি চত্বরে আনুষ্ঠানিকভাবে এ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাস।

​অনুষ্ঠানে এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই জীবিকায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৩০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৩টি করে মোট ৯ হাজার ৯০০টি উন্নত জাতের আমের (খিরসাপাত, কাটিমন, বারী-৩, বারী-৪ ও আম্রপালী) চারা বিতরণ করা হয়।

​এছাড়া একই পরিবারের মাঝে ৩ হাজার ৩০০টি থাই পেয়ারার চারা, ৬০০টি লেবুর চারা এবং ৬০০টি আমড়ার চারা প্রদান করা হয়। অন্যদিকে আরও ১ হাজার ৬৫০টি পরিবারের মাঝে ১ হাজার ২০০টি আমগাছসহ সর্বমোট ৪ হাজার ৫০০ পরিবারের মাঝে ১৩ হাজার ৫০০টি ফলদ চারা বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

​চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসেডোর ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার আজাহার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা, মুসলিমপুর গার্লস একাডেমির সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আদিবাসী নেতা জতিন হেমব্রম, সংস্থার মাঠকর্মী ডেইজি খাতুন ও সুমি খাতুনসহ স্থানীয় সুবিধাভোগীরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!