মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে: শিবচরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি হেলেন জেরিন খানের মতবিনিময়

মোঃ শামীম আহমেদ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ pm
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে: শিবচরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি হেলেন জেরিন খানের মতবিনিময়

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে: শিবচরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি হেলেন জেরিন খানের মতবিনিময়

শিবচর উপজেলা প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ ময়না কাটা সভাকক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাব হেলেন জেরিন খান।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম, বর্তমান সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুৎ ঘাটতির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রতি জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উদ্যোগগুলো মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সব দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতা ও পারস্পরিক সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!