সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নতুন কুঁড়ি রেজিস্ট্রেশনে বরিশাল বিভাগে প্রথম, দেশে ষষ্ঠ গলাচিপা

পলাশ হাওলাদার
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ pm
১১
নতুন কুঁড়ি রেজিস্ট্রেশনে বরিশাল বিভাগে প্রথম, দেশে ষষ্ঠ গলাচিপা

‘নতুন কুঁড়ি’ রেজিস্ট্রেশন কার্যক্রমে বরিশাল বিভাগে প্রথম এবং সারা দেশে ষষ্ঠ স্থান অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। দেশের ৮৩২টি উপজেলা ও পৌরসভার মধ্যে এ অবস্থান অর্জন করেছে উপজেলাটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন কার্যক্রমে গলাচিপায় শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণের কারণে এ সাফল্য এসেছে। রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণের দিক থেকে বরিশাল বিভাগের অন্য উপজেলা ও পৌরসভার তুলনায় গলাচিপা এগিয়ে রয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে ৮৩২টি উপজেলা ও পৌরসভার মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

এ সাফল্যে উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, অভিভাবক ও শিশু-কিশোরদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন কুঁড়ি কার্যক্রমে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়লে তাদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুযোগ তৈরি হবে।

তারা আরও জানান, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে আরও বেশি শিশু-কিশোরকে যুক্ত করা গেলে গলাচিপার অবস্থান আরও শক্তিশালী হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!