সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ৩৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

মোঃ সৌরভ হোসেন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ pm
১৫
মেহেন্দিগঞ্জে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ৩৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বরিশালের মেহেন্দিগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৩৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেহেন্দিগঞ্জ থানাধীন কোস্ট গার্ড স্টেশন কালীগঞ্জে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়।

রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!