সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নিজ অর্থায়নে নওগাঁ-নাটোর মহাসড়কে ২টি পুলিশ বক্স নির্মাণ করলেন - এমপি রেজু

আব্দুল্লাহ আল মাহীদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ pm
৩৪
নিজ অর্থায়নে নওগাঁ-নাটোর মহাসড়কে ২টি পুলিশ বক্স নির্মাণ করলেন - এমপি রেজু
“নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে নির্মিত পুলিশ বক্স”

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার এবং রোদ-বৃষ্টি-ঝড়সহ প্রতিকূল আবহাওয়ায় পুলিশের দায়িত্ব পালনের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে দুটি পুলিশ বক্স নির্মাণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

নির্মিত পুলিশ বক্স দুটির একটি রাণীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইনসংলগ্ন এলাকায় এবং অপরটি আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইনসংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়টিও আমাদের বিবেচনায় রাখতে হবে। রোদ-বৃষ্টি-ঝড়সহ প্রতিকূল আবহাওয়ায় তারা যেন নিরাপদে থেকে আইনশৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই পুলিশ বক্স দুটি নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে আত্রাই-রাণীনগরকে মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!