বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০০টি তালবীজ রোপণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি-সিপিআরপি।
সংস্থার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্ণিপুর-বহরইল কাঁচা সড়কের দুই পাশে এ তালবীজ রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক। এসময় তিনি বলেন, "বজ্রপাত প্রতিরোধে তালগাছের ভূমিকা অপরিসীম। প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় সিসিডিবি-সিপিআরপির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:মোজাম্মেল হক, ২ নম্বর ওয়ার্ড সদস্যশেফালী বেগম, সভানেত্রী, নাচোল উপজেলা নেটওয়ার্ক শাকেরা বেগম, রুনা লাইলা ও রুপালী আক্তার, সদস্য, নাচোল উপজেলা নেটওয়ার্ক সেবক কান্তি বিশ্বাস ও সুবল কিস্কু, কর্মী, সিসিডিবি-সিপিআরপি এদিকে কর্মসূচি চলাকালে স্থানীয় বাসিন্দারা ইলামিত্র গেইট থেকে বহরইল মোড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত ইট সোলিং রাস্তাটি দ্রুত এইচবিবি (HBB) করে চলাচলের উপযোগী করার জন্য ইউপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ ও দাবি জানান।