মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মনিরামপুর উপজেলাতে জন সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও মনিরামপুর পৌরসভার আয়োজনে এর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি শুরুর পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আহবানের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫(মনিরামপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি)মাহির দায়ান আমিন, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান ডাঃ ফায়াজ আহমেদ ফয়সাল,উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান শেষে সংসদ সদস্য গাজী এনামুল হক মনিরামপুরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে নিজের বাড়ি প্রতিষ্ঠানে আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার কে ধ্বংস করা যেতে পারে। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আমাদের প্রত্যেককে নিজের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।