আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সখিপুর থানা মহিলা দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন নেতাকর্মীরা।
বুধবার, ৯ সেপ্টেম্বর, সখিপুরে বিএনপির মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে আলহাজ্ব শফিকুর রহমান কিরণের বাসভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
সখিপুর থানা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং দেশের রাজনীতিতে মহিলা দলের ভূমিকা তুলে ধরেন।
একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের নারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।
বাইট: মোস্তাক আহমেদ মাসুম বালা
সভাপতি, সখিপুর থানা যুবদল
তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে যুবদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের বিভিন্ন কর্মসূচিতেও নারী নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
মুন্নি হাবিবা
সভাপতি, সখিপুর মহিলা দল
তিনি বলেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রমে মহিলা দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলের নারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির রাজনীতিতে নারী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।