বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মিরসরাইয়ে দুর্বার ও জেনারেল হাসপাতালের উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ

মোঃ মিজানুর রহমান
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ pm
৩২
মিরসরাইয়ে দুর্বার ও জেনারেল হাসপাতালের উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ

মিজানুর রহমান, মিরসরাই (চট্টগ্রাম)

প্রতিজনে গাছ লাগাই, সবুজে সাজাই মিরসরাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠন ও মিরসরাই জেনারেল হাসপাতাল।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) মিরসরাইয়ে সংগঠনের কার্যএলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, গাছ আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু। প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। দুর্বার প্রগতি সংগঠনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও ইতিবাচক। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান।

মিরসরাই জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। দুর্বার প্রগতি সংগঠনের সঙ্গে ভবিষ্যতেও আরও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, মিরসরাই ও আশপাশের এলাকার মানুষের সু-চিকিৎসা নিশ্চিত করতে মিরসরাই জেনারেল হাসপাতাল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি সমাজের অবহেলিত ও বেওয়ারিশ নারী-পুরুষের চিকিৎসা বিনামূল্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই জেনারেল হাসপাতালের এজিএম তৌহিদুল ইসলাম নিশান এবং মিরসরাইয়ের পরিবেশবন্ধু হিসেবে পরিচিত ইয়াসিন আরাফাত।

দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের দাতা সদস্য মো. জসিম উদ্দিন, আজীবন সদস্য মো. নুর উদ্দিন সেলিম, জামশেদ আলম চৌধুরী তপু, আরিফ হোসেন বাবলু প্রমুখ।

এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি রিপন কুমার দাশ, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল, কার্যকরী সদস্য তরিকুর রহমান বাবু, সহ-অর্থ সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইফতেখার উদ্দিন, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দীন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মারুফ এবং সমাজকল্যাণ উপ-পরিষদের আহ্বায়ক আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন মো. আবু সাঈদ, সাজেদুল ইসলাম সজিব, মিফতাহুল হাসান সাকিব, আব্দুল আজিজ সাইমুনসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!