বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে খলিলুর রহমান মোল্লার নেতৃত্বে আংগারিয়া থেকে বিশাল মিছিল
শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র্যালি সফল করতে আংগারিয়া ইউনিয়ন থেকে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, শরীয়তপুর সরকারি কলেজ শাখার সাবেক জিএস ও শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান মোল্লা এবং শরীয়তপুর জেলা যুবদলের সাবেক ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান মোল্লা। আমিনুল মোল্লা। মোঃ নাসির মোল্লা। মোঃ জসিম চৌকিদার মোঃ আফজাল হোসেন ।মোঃ ইদ্রিস মোল্লা। মোঃ মনোয়ার মাদবর।মোঃ চুন্নু কাজী মোঃ সাদ্দাম হোসেন। মোঃ অহেজুল শেখ। মোঃ আনোয়ার মোল্লা আনাই মোল্লা । মোঃ রুবেল সরদার ।মোঃ মেহেদী মোঃ কবির ওঝা মাহাবুব মোল্লা মোঃ চুন্নু শেখ। মানিক মুক্তার বেপারী সবুজ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে আংগারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। পরে নেতাকর্মীদের নিয়ে তারা জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে যোগ দেন।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মিছিলের নেতৃত্ব দেওয়া নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে আংগারিয়া ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও দলের যেকোনো সাংগঠনিক কর্মসূচিতে তারা সক্রিয়ভাবে অংশ নেবেন।
এ সময় আংগারিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।