প্রতিনিধি নূরুল ইসলাম নাহিদ
কালিয়াকৈর গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা,পল্লীবিদ্যুত, সফিপুর, আনসার একাডেমি ও এপেক্স এর গেট এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
এতে করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনের এক পর্যায়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গার্মেন্টস শ্রমিকরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক ও পরিবেশ নিয়ন্ত্রণে আনতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এসময় শ্রমিক ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর বিচক্ষণতা এবং সুপরিকল্পিত পদক্ষেপের কারণে বিক্ষুব্ধ শ্রমিকেরা পিছু হাঁটতে বাধ্য হয়। দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক ও
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।