বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাবা কবে ফিরবে?—দুই শিশুর আকুতি, খাবারের অভাবে কষ্টে দিন কাটছে কসবার অসহায় পরিবার

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০ pm
১৩
বাবা কবে ফিরবে?—দুই শিশুর আকুতি, খাবারের অভাবে কষ্টে দিন কাটছে কসবার অসহায় পরিবার
মায়ের কান্না

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চক চন্দ্রপুর গ্রামের সিএনজিচালক জমির হোসেন একটি মামলায় প্রায় এক মাস ধরে কারাগারে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারাগারে থাকায় দুই শিশু সন্তান ও ৮০ বছরের বৃদ্ধা শাশুড়িকে নিয়ে চরম খাদ্যসংকটে দিন কাটাচ্ছেন স্ত্রী আখি আক্তার।

দুই অবুঝ শিশুর হৃদয়ছোঁয়া প্রশ্ন—“বাবা, তুমি কবে বাড়ি আসবে?” আর সন্তানদের মুখে খাবার তুলে দিতে অসহায় মায়ের নিরন্তর সংগ্রাম—এ যেন এক পরিবারের নীরব কান্না।

গত ১৪ অক্টোবর খবর পেয়ে পরিবারটির পাশে ছুটে যায় কসবা টাইমসের টিম। স্থানীয় এক ব্যবসায়ী সহায়তা করলেও তা দিয়ে দীর্ঘদিন সংসার চালানো সম্ভব নয়।

মানবিক আবেদন: আসুন, অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। সমাজের বিত্তবান মানুষ, প্রবাসী ভাইবোন, মানবিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আকুল আহ্বান—পরিবারটির খাদ্য ও আর্থিক সহায়তায় এগিয়ে আসুন। পাশাপাশি জমির হোসেনের মামলাটি আইন অনুযায়ী বিবেচনা করে প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আপনার সামান্য সহযোগিতাই হতে পারে ক্ষুধার্ত শিশু দুটির মুখে হাসি ফোটানোর কারণ। মানবিকতার হাত বাড়িয়ে দিন—একটি অসহায় পরিবারকে নতুন করে বাঁচার সাহস দিন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!