মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

এপেক্স কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম।

নুরুল ইসলাম নাহিদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ pm
১২
এপেক্স কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম।
কারখানা।

প্রতিনিধি: নুরুল ইসলাম নাহিদ

কালিয়াকৈর, গাজীপুর।

মজুরি বৃদ্ধি ও নিরাপত্তার দাবিতে টানা অসন্তোষের পর সোমবার (৯ নভেম্বর ) স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরেছে গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনো অবরোধ নেই, সকাল থেকেই নিজ নিজ কারখানায় স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন হাজার হাজার শ্রমিক। তবে পূর্বের অসন্তোষের জেরে দুই দিনের ছুটিতে রয়েছে কেবল এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

জানা যায়, চন্দ্রা পল্লী বিদ্যুৎ হরিণহাটি এলাকার এপেক্স ফুটওয়্যার লিমিটেডের (ইউনিট-১) শ্রমিকেরা বেতন বৃদ্ধি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণসহ ১৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। দাবি আদায়ে কারখানা কর্তৃপক্ষকে তাঁরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কিছুক্ষণ পর উৎপাদন বন্ধ রেখে মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, গত সপ্তাহে আন্দোলন চলাকালে বহিরাগতদের হামলায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে কারখানা চালু রাখা এবং হামলার সুষ্ঠু বিচারের দাবিতেই এই ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আলোচনার পরিবেশ তৈরিতে রোববার ও সোমবার দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করে এপেক্স কর্তৃপক্ষ।

এপেক্স ব্যতীত কালিয়াকৈরের অন্য সব কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে মোতায়েন রয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। চন্দ্রা, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

গাজীপুর জেলা প্রশাসন জানিয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কালিয়াকৈরের পরিবেশ শান্ত হলেও এখন সবার নজর এপেক্স ফুটওয়্যার কর্তৃপক্ষের আগামী ৪৮ ঘণ্টার সিদ্ধান্তের দিকে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!