সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর হারবাল শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নুরুল ইসলাম নাহিদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ pm
৭
ইবনে সিনা  ফার্মাসিউটিক্যাল  লিমিটেড  এর হারবাল শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড
ফার্মাসিউটিক্যাল

গাজীপুর কালিয়াকৈর সফিপুর ইবনে সিনাই ফার্মাসিউটিক্যাল হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধ প্রস্তুতকারক মেশিনারিজ ও গোডাউনে রাখা ওষধ পুড়ে যায়।

কর্মরত শ্রমিকরা জানান,ফার্মাসিউটিক্যাল এর হারবাল বিভাগের একটি মেশিন থেকে আগুনের সূত্রাপাত হয়। পরে আগুন দ্রুত পাশের ওষুধ গোডাউনে ছড়িয়ে যায় । এ সময় আগুনের তীব্রতা বেড়ে গেলে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণ যন্ত্র দিয়ে আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দিলে দুইটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করতে শুরু করেন। এতে আগুনের তীব্রতা আরো বেড়ে গেলে কোনাবাড়ী, কাশিমপুর ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

কারখানার কার্য নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর হারবাল সেকসন থেকে আগুন লাগে,পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।তবে মেডিসিন গোডাউনের সব মেশিনারিজ ও ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে।।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর, তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে, ছয়টি ইউনিট ২ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!