আবু বকর ছিদ্দিকে নোয়াখালী উত্তর প্রতিনিধিঃ
নোয়াখালীতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালী জেলা কৃষকদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মাইজদী বাজার বিসমিল্লাহ টাওয়ারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহি ওরপে ভিপি পলাশ। সভায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব জিএস হারুন। সদর উপজেলা কৃষক দলের সভাপতি হারুন অর রশিদ. সাধারণ সম্পাদক কামাল উদ্দিন. সোনাইমুড়ী উপজেলা কৃষকদরের সভাপতি ফখরুল ইসলাম. সুবর্ণচরের আব্দুল মালেক ও কোম্পানীগঞ্জের কৃষক দল নেতা জসিম মেম্বার সহ বিভিন্ন উপজেলার নেতা কর্মীরা। এ সময় জেলা কৃষকদলের আহ্বায়ক ভিপি পলাশ বলেন। ৭ নভেম্বর না হলে বিএনপিরও জন্ম হতো না । তিনি বলেন কৃষক দল জনাব তারেক রহমানের ভ্যান গার্ড হিসেবে কাজ করছে । এছাড়া কৃষকদের পুনর্বাসনের পাশাপাশি রাজপথেও আন্দোলন সংগ্রামে সোচ্চার হয়েছে । তিনি দিবস টি সফলভাবে পালন করার জন্য জেলার সকল কৃষকদলের নেতা কর্মীদের আহ্বান জানান।।