মোঃ এনামুল হক
গাইবান্ধা জেলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহাম্মেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপি সভাপতি রবিউল কবির মনুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুল হক চৌধুরী ডিউক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইদুর রহমান রানক ও আব্দুল মান্নান সেন্টু এবং দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহবায়ক সাজাদুর রহমান সাজু।
এছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান আকন্দ, সদস্য সচিব কাজী এহসানুল হক রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শাহালম, পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন গোলাপ, সাধারণ সম্পাদক মঈনউদ্দীন লিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি ও সদস্য সচিব মনির হোসেন।
এ সময় অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস, মৎস্যজীবী দল ও তাঁতী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে ধর্ম প্রতিমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলার প্রবেশদ্বার চাপড়ীগঞ্জ এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়