মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত

অভিজিত শীল
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০২:০৬ pm
৪৪
আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত

অভিজিত শীল, নাচোল (​চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে করণীয় নির্ধারণে এক মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াঙ্কা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ফারহানা নবী, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা।

​এছাড়া রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক ইয়াকুব আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব এবং নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

​সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন দমনে করণীয় বিষয়গুলো বিশদভাবে আলোচনা করা হয়।

​আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করে ইউএনও প্রিয়াঙ্কা দাস বলেন, উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে সকল দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

​সভায় উপস্থিত প্রতিনিধিবর্গ অপরাধমুক্ত উপজেলা গড়তে একে অপরের সাথে তথ্য আদান-প্রদান ও সমন্বয় বাড়িয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!