শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দিতে মণিরামপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মোটরসাইকেল শোভাযাত্রা।

সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দিতে  মণিরামপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মোটরসাইকেল শোভাযাত্রা।
Google পছন্দে যোগ করুন

মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-

মণিরামপুর উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার দিক নির্দেশনায়, নেহালপুর উপ শাখার উদ্যোগে ২৮ আগস্ট শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শোভাযাত্রায় নেহালপুর উপ-শাখার, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা মোটরসাইকেল চালিয়ে,বালিধা কালিবাড়ি,মনোহরপুর,কুমোরঘাটা, কপালিয়া, ভবদাহ এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন এবং সংগঠনের কার্যক্রম উদ্দেশ্য ও কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।আয়োজকরা জানান সংগঠনের কার্যক্রম কে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করায় ছিলো শোভাযাত্রার মূল উদ্দেশ্য।

মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মণিরামপুর উপজেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার প্রকাশনা সম্পাদক জাহিদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা (বাবুল), নেহালপুর উপশাখার সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক টুটুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ধননঞ্জয়,সাংগঠনিক সম্পাদক আলীবদ্দী,রাজু হোসেন, কামরুল হোসেন,জালাল উদ্দীন, নজরুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Link Copied