শনিবার, ২৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মনির হোসেন মাঝি

মোঃ রতন মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৪:৪২ pm
২২
অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মনির হোসেন মাঝি

ফেসবুক লাইভে চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছিলেন যুবদল নেতা মনির হোসেন, অবশেষে না ফেরার দেশে

শরীয়তপুর প্রতিনিধি:

চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিকবার লাইভে এসে সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সহ-সভাপতি মো. মনির হোসেন মাঝি। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

জানা গেছে, অসুস্থ অবস্থায় চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিলেন যুবদলের এই নেতা। এ সময় তিনি ফেসবুক লাইভে এসে নিজের অসুস্থতার কথা তুলে ধরে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছে চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানান। তাঁর সেই আকুতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তার সংকট কাটিয়ে উঠতে না পেরে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শরীয়তপুর জেলা যুবদলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মনির হোসেন মাঝির মৃত্যুতে সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একজন রাজনৈতিক নেতার অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সহযোগিতার আকুতি এবং পরবর্তীতে তাঁর মৃত্যু স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!