শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল পেলেন মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নতুন দায়িত্ব

মোঃএমরুল ইসলাম
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০১:৩৬ am
৩৭
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল পেলেন মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নতুন দায়িত্ব

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলকে মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্বের আওতায় তিনি জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করবেন। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও পালন করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এসব দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ায় মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে মন্ত্রীর তদারকি ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!