শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পলাশের ডাংগায় লরির ধাক্কায় প্রাণ-আরএফএল কর্মীর মৃত্যু

পলাশের ডাংগায় লরির ধাক্কায় প্রাণ-আরএফএল কর্মীর মৃত্যু
Google পছন্দে যোগ করুন

পলাশের ডাংগায় লরির ধাক্কায় প্রাণ-আরএফএল কর্মীর মৃত্যু

বিল্লাল হোসেন ​পলাশ, প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সেলিম (৪৫) নামের প্রাণ-আরএফএল কারখানার এক কর্মী নিহত হয়েছেন। তিনি ডাঙ্গা ইউনিয়নের সন্তানপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। নিহত সেলিম কোম্পানির ফর্কলিফট চালক হিসেবে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ডাঙ্গা কাজিরচর এলাকার প্রাণ-আরএফএল স্কুল গেটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাজিরচর প্রাণ-আরএফএল স্কুল গেটের সামনে দিয়ে যাওয়ার সময় একটি লরি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে এস আই মামুন জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করে লরি মালিকের সাথে আপোষ-মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Link Copied