বুধবার, ২৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে ঘুমন্ত নারীর কান ছিঁড়ে ৫ আনা স্বর্ণালংকার চুরি।

মোঃ সৌরভ হোসেন
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০:০৯ am
১২
মেহেন্দিগঞ্জে ঘুমন্ত নারীর কান ছিঁড়ে ৫ আনা স্বর্ণালংকার চুরি।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নম্বর আলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরমহিষা গ্রামে রাতের আঁধারে ঘুমন্ত এক নারীর কান ছিঁড়ে ৫ আনা স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় বাসিন্দা শাহজাহান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ৫৫ বছর বয়সী রহিমা বেগম ঘুমিয়ে ছিলেন। এ সময় তার সঙ্গে ঘরে ছিলেন পুত্রবধূ, পরিবারের আরও এক নারী ও এক নাতি। গভীর রাতে চোর ঘরের একটি টিন ফাঁক করে ভেতরে প্রবেশ করে। পরে ঘুমন্ত রহিমা বেগমের কান থেকে স্বর্ণালংকার নেওয়ার সময় তার দুই কান ছিঁড়ে যায়। এতে তিনি রক্তাক্ত হয়ে চিৎকার শুরু করেন।তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এদিকে, স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় চোর ঘটনাস্থলে তার এক জোড়া জুতা ফেলে যায় বলে জানা গেছে।পরিবারের দাবি, চুরি যাওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ৫ আনা। বর্তমান বাজারদর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ৫ আনার আনুমানিক মূল্য প্রায় ৭৬ হাজার ৯১০ টাকা।ঘটনার খবর লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!