পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি লোগাং জোনের জোন কমান্ডার কতৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ এবং অসহায় ব্যক্তিকে আর্থিক সহযোগিতা প্রদান
মোঃহেলাল উদ্দিন
পানছড়ি প্রতিনিধি
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় জনকল্যাণমূলক কর্মসূচীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
সোমবার ২৪ আগস্ট ২০২৬ তারিখ অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার এর পরিকল্পনায় লোগাং জোন (৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার মধ্যমনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় ০৪ বান ডেউটিন, ওমরপুর তালিমুল কোরআন নুরানী মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ০৪ টি ওয়ালটন জালি ফ্যান ও ০১ টি ১০০ ওয়াট হামকো ব্যাটারী, ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রকার খেলাধুলার সামগ্রী, মুসলিম পাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় ০১ টি আইপিএস মেশিন ও ০২ টি ১৩০ ওয়াট হামকো ব্যাটারী বিতরণ এবং একজন অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচির আওতায় উক্ত প্রতিষ্ঠান সমূহে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।
উক্ত প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন সামগ্রী ও গাছের চারা প্রদান শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।