মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঠাকুর গাঁও মাদক বিরোধী অভিযান চারজনকে গ্রেফতার

মোঃ মাহফুজুর রহমান
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০১:২৬ pm
২৫
ঠাকুর গাঁও মাদক বিরোধী অভিযান  চারজনকে গ্রেফতার

মোঃ মাহফুজুর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর এলাকার সিএনজি স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসহ মো. বাদশা (৪৮), পিতা—মৃত আহেদ আলী; মো. আশিক ইসলাম (২৩), পিতা—মো. সুমন; মো. আতিকুল (২৬), পিতা—মো. মোবারক এবং মো. ফারুক (৩৫), পিতা—মো. জয়নালকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাদের মধ্যে সংশ্লিষ্টদের যথাক্রমে ৩ মাস ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে ঠাকুরগাঁওয়ে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!