ঠাকুর গাঁও জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫০ পিস ইয়াবাসহ মোখলেসুর রহমান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
জানা গেছে, আটকের পর পরই ওই মাদক কারবারিকে থানা থেকে ছাড়িয়ে নিতে কতিপয় কিছু নেতাকর্মী ও প্রভাবশালী ব্যক্তি জোর তদবির শুরু করেন। তবে সব চাপ উপেক্ষা করে পুলিশ তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আসামিকে ঠাকুরগাঁও জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।