রবিবার, ২৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

মোঃ জাহিদুর রহমান
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৮:৫৩ pm
মনিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

মনিরামপুর(যশোর) প্রতিনিধিঃ

মনিরামপুর উপজেলার ১০ নং মশ্বিমনগর ইউনিয়নের হাজরা কাঠি গ্রামের পার খাজুরা বাওড়ে ২২ আগস্ট শনিবার আনুমানিক দুপুর ১২ টার সময় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, হাজরা কাটি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন (৬) এবং মফিজুর রহমান এর ছেলে জিসান(১০)। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ইয়াসমিন তার দাদার জন্যে মাঠে ভাত নিয়ে যায় এবং বাড়িতে ফেরার পথে বাওড়ে শাপলা ফুল তুলতে নামে। সাঁতার না জানাই ইয়াসমিন পানিতে ডুবে যেতে থাকে এসময় তার সাথে থাকা চাচাতো ভাই জিসান ইয়াসমিনকে উদ্ধার করতে নামলে জিসানও পানিতে ডুবে মারা যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনা স্থানে যেয়ে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন পরিবারের পক্ষ থেকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।এদিকে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!