রবিবার, ২৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পোরশায় আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া।

মোঃ আবু সাঈদ পোরশা নওগাঁ
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৪:০৫ pm
৫২০
পোরশায় আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া।

নওগাঁর পোরশা সরকারি কলেজে চলমান আনসার ও ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের ৬ষ্ঠ দিনে আকস্মিক দুর্ঘটনা মোকাবেলা, অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধার কার্যক্রম বিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও সরাসরি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পোরশা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল প্রশিক্ষণার্থীদের মাঝে অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে। আলোচনা পর্ব শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা সরাসরি অগ্নিনির্বাপণ কৌশল এবং উদ্ধার অভিযান চালিয়ে দেখান। এ সময় যেকোনো আকস্মিক দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষা এবং দ্রুত সাড়া দেওয়ার কৌশল বাস্তবে প্রদর্শন করা হয়।

এ সময় পোরশা উপজেলা আনসার ও ভিডিপি ইন্সট্রাক্টর ইসরাত জাহান এবং পোরশা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইন্সট্রাক্টর ইসরাত জাহান জানান, যেকোনো দুর্যোগ ও জরুরি মুহূর্তে স্থানীয় পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা যেন প্রথম সাড়াদানকারী (ফার্স্ট রেসপন্ডার) হিসেবে সাহসী ও কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যেই এই বাস্তবমুখী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ১০ দিনের এই মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আরও দক্ষ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!