শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সেনাপ্রধানের হাত থেকে এনডিসির ক্যাপস্টোন কোর্সের সনদ পেলেন ফজলুল হক

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৬:১৭ pm
৪১
সেনাপ্রধানের হাত থেকে এনডিসির ক্যাপস্টোন কোর্সের সনদ পেলেন ফজলুল হক

ঢাকা, ২০ আগস্ট ২০২৬: তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’-এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এবারের ক্যাপস্টোন কোর্সে মোট ৩৯ জন ফেলো অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা।

কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন ম্যাক্রো পেপার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক। সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হাত থেকে তিনি সনদপত্র গ্রহণ করেন।

নিজের অনুভূতি প্রকাশ করে মো. ফজলুল হক বলেন, “আমি মনে করি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান—এই ছয়টি বিষয়ে আমাদের ভূমিকা রাখা প্রয়োজন। পাশাপাশি দেশপ্রেম ও দেশের প্রতি ভালোবাসাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সবার আগে বাংলাদেশ।”

গত ২ আগস্ট শুরু হওয়া এ কোর্স ২০ আগস্ট সমাপ্ত হয়। কোর্সে জাতীয় নিরাপত্তা, কৌশলগত বিষয়, নেতৃত্ব, উন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা এবং বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!