শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটে একাধিক বাড়িতে সিঁধ কেটে চুরি, স্বর্ণালংকার-নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট।

মোঃ সৌরভ হোসেন
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৩:৪৯ pm
কাজিরহাটে একাধিক বাড়িতে সিঁধ কেটে চুরি, স্বর্ণালংকার-নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামের ২ নম্বর ওয়ার্ডে একাধিক বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা মাসুদ ভূইয়া ও রায়হান শেখের বাড়িতে সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় চোরেরা ঘরের মালামাল নিয়ে পালিয়ে যায়।ভুক্তভোগী মাসুদ ভূইয়া জানান, তার ঘর থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে চোরেরা।অন্যদিকে রায়হান শেখ জানান, তার ঘর থেকেও নগদ টাকা, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে।রায়হান শেখ অভিযোগ করে বলেন, এলাকায় দিন দিন চুরির ঘটনা বেড়েই চলছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।এলাকাবাসীর অভিযোগ, কাজিরহাট থানার বিভিন্ন এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটলেও এসব ঘটনায় দৃশ্যমান প্রতিকার না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। রাতের বেলায় নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।মাসুদ ভূইয়া বলেন, প্রতিনিয়ত এভাবে চুরির ঘটনা ঘটতে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।এলাকাবাসী চুরির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!