শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বিক্রয় রসিদ না দেওয়া ও অতিরিক্ত সার মজুদ, ভূরুঙ্গামারীতে জরিমানা

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৭:০৭ pm
২৮
বিক্রয় রসিদ না দেওয়া ও অতিরিক্ত সার মজুদ, ভূরুঙ্গামারীতে জরিমানা

ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে দুই সার ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী ব্রিজপার বাজারে অভিযান চালানো হয়। এ সময় ক্ষুদ্র সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল কাদের সার বিক্রির পর ক্রেতাকে বিক্রয় রসিদ না দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে, একই দিন বিকেলে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের গুদামে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিক্রয় রেজিস্টারের তুলনায় ৮ বস্তা ডিএপি সার বেশি পাওয়া যায়। এ ঘটনায় তাকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!