শরীয়তপুর জেলা প্রতিনিধি: মোঃ রতন মোল্লা
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় একদিনে একটি কুকুরের কামড়ে শিশু-সহ ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। ঘটনাটি উপজেলার ৩ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি কুকুর হঠাৎ বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে একের পর এক মানুষকে কামড় দিলে তারা আহত হন। আহতদের মধ্যে ,৫০জয়নাল,৩০ ফাতেমা, ২০ রাহাত, ,৬০ জীবন, ৩৫,আফোয়ানা, ১৫ সুফিয়া, ৫২,জারা, ৩২,মনি, ৫৫ হৃদয় ও ৪৫,আফজালসহ মোট ১৩ জন রয়েছেন। এদের মধ্যে চারজন শিশু বলে জানা গেছে।
ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহে আলম সিদ্দিক জানান, কুকুরের কামড়ে আহত ১৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।