শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ আলমগীর হোসাইন
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৪:৩৬ pm
৪৬
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিহত জহুরুলের মরদেহ উদ্ধার কালের ছবি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশের একটি ফসলের খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মন্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বাস করতেন। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ আগস্ট) অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। পরে গভীর রাত আনুমানিক ২টার দিকে গুনারীতলা ইউনিয়নের আমলীতলা ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি পেলেও জহুরুলের কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জহুরুলের ছেলে থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশের একটি খেতে জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। জহুরুলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের তিন দিন পর মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!