বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদরপুরে সৌরভ নামে ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ,ছেলেকে ফিরে না পেয়ে মা-বাবার আর্তনাত

মোঃ রোকনুজ্জামান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৩:৩২ pm
৩৪
সদরপুরে সৌরভ নামে ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ,ছেলেকে ফিরে না পেয়ে মা-বাবার আর্তনাত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকা থেকে সৌরভ নামে ১৩ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে সদরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ সৌরভের বাবা মিরহাজ বলেন, গত ২৬ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে সদরপুর থানাধীন ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া নিজ বাড়ি থেকে বাবুরচর বাজারে যায় এবং এর পর থেকে আমার ছেলে আর বাড়ীতে আসে নাই। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাই নাই।

পরিবারের দাবি, নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে।

নিখোঁজ সৌরভ এর সন্ধান পেতে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!