শরীয়তপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন
শরীয়তপুর প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) শরীয়তপুর সদর উপজেলায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইরাদ হোসেন মোল্লা।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
শরীয়তপুর জেলা প্রতিনিধি
মো. রতন মোল্লা