ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে সরকারি সেবার মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণে ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রথমে সোনাহাট ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি। এ সময় প্রশাসনিক কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন তিনি।
পরে উন্নয়ন সহায়তা প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সোনাহাট ফুটবল একাডেমির সদস্যদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
পরিদর্শনকালে সোনাহাট ইউপি চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক উপস্থিত ছিলেন।