শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে মৌসমুী নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি,বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত।

পটুয়াখালীতে মৌসমুী নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি,বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত।
Google পছন্দে যোগ করুন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে সোমবার মধ্যরাত থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে একটানা মুঘলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ সমুদ্র তীড়ে আছড়ে পড়ছে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার উপর দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Link Copied