সোমবার, ১৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালি-পোনা অবমুক্ত ও সফল চাষিদের সম্মাননা

রিমল তালুকদার
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৮:৫৪ pm
ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালি-পোনা অবমুক্ত ও সফল চাষিদের সম্মাননা

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভী, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোখছেদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি তোফাজ্জল হক সেন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা এবং বিআরডিবির চেয়ারম্যান হারুন অর রশীদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশাদুজ্জামান শামস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!