সোমবার, ১৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হাকিমপুর হিলিতে সিঅ্যান্ডএফ এজেন্টের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ফেরদৌস রহমান ও সম্পাদক শাহিনুর ইসলাম নির্বাচিত

ইব্রাহিম হোসেন
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪৩ pm
২০
হাকিমপুর হিলিতে সিঅ্যান্ডএফ এজেন্টের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ফেরদৌস রহমান ও সম্পাদক শাহিনুর ইসলাম নির্বাচিত

ইব্রাহিম হোসেন হাকিমপুর উপজেলা প্রতিনিধি

হিলি স্থলবন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি কমিটির পুনরায় সভাপতি পদে মোঃ ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার (১৬ আগষ্ট) দুপুরে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে ৩২ তম বার্ষিক সাধারণ অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে মোঃ ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল নির্বাচিত হয়েছেন।

প্রথমে সংগঠনটির বার্ষিক সাধারণ অধিবেশনে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এরপর আগের কমিটি বিলুপ্ত করে সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতি পদে পুনরায় মোঃ ফেরদৌস রহমান, সাঃ সম্পাদক পদে অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল ও এ এস এম রেজা আহম্মেদ বিপুল প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা পোষণ করেন। পরে সদস্যরা আগের সভাপতি-সাধারণ সম্পাদককে পুনরায় দায়িত্ব নেওয়ার দাবি জানালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সড়িয়ে দাঁড়ায়। পরবর্তী সভায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সভার আহবান করে ১৮ সদস্যর কমিটি গঠন করবেন বলে জানান সংগঠনটির সচিব মোঃ শাহিন আলম।

সাঃ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হওয়ার পর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল বলেন, হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হলেও বর্তমানে বন্দরের আমদানি রফতানি শুন্যর তলানিতে পৌঁছে গেছে। সেখান থেকে আমরা সবাই মিলে ঘুড়ে দাঁড়াতে চাই। বন্দরের আমদানি-রফতানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের। বিগত দিনেও আমরা সফলভাবে কাজ করেছি, সামনেও করবো। বন্দরে ব্যবসার গতি ফেরাতে কাজ করবে নতুন কমিটি আশাবাদী তিনি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!