ভূরুঙ্গামারী মহিলা কলেজে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে কলেজের শিক্ষক কমন রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ আল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, সহকারী অধ্যাপক সুলতানা আফরুজা আহমেদ এবং প্রভাষক আবু খায়ের মো. খায়রুজ্জামান। আলোচনা সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।