বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঠাকুরগাঁও হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

নয়ন হোসেন হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৪:৪৩ pm
 ঠাকুরগাঁও হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

জিংক ধানের ভাত খেলে পুষ্টি, মেধা উভয় মিলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পুষ্টিবিষয়ক বিভিন্ন বিষয়ে ধারণা দিতে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১টার সময় বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন আরডিআরএস বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আরডিআরএস এর কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী,মো কিবরিয়া, সাংবাদিক সুজন, রাগীব সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, জিংক ধান ও গণচাষের বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাবার গ্রহণ এবং সামাজিক বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!