আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ৮ পিস ইয়াবাসহ সবুজ শেখ (২৮) নামে এক যুবককে আটক করেছে সখিপুর থানা পুলিশ।
আটক সবুজ শেখ সখিপুর থানার ছৈয়ালকান্দি শেখবাড়ি এলাকার মৃত সাত্তার শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটক সবুজ শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সখিপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।