মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ন ধ্বংস

ফজলুল কবির
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০২:১০ pm
২৫
পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ন ধ্বংস

পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে দুই বাসচালককে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট, পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন স্থাপন ও ব্যবহারের অপরাধে দুটি বাসের চালককে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়।

জেলা প্রশাসন, পাবনার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্নের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!