মন্দিরে পূজো দিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
নিতিশ চন্দ্র বর্মন
পঞ্চগড় জেলা প্রতিনিধি
সনাতনী সম্প্রদায়ের মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের ত্রিস্রোতা শ্রী শ্রী বদেশ্বরী মন্দির ও করতোয়া নদীর তীর পূর্ণ্যস্নান ও পূজার্চনায় প্রতিবছরের মতো এবারও মুখরিত হয়ে উঠেছে হাজারো ভক্তের পদচারণাতে। এউপলক্ষে শনিবার(১০ অক্টোবর) ভোর থেকে বদেশ্বরী মন্দিরে সমবেত হতে শুরু করেন হাজারো ভক্ত ও পূর্ণার্থীরা। মন্দিরের অদুরে করতোয়া নদীর তীরে চলে পূর্ণ্যস্নান, পিন্ডদান ও তর্পনাদি অর্পন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পূর্নার্থীদের ভীড়।
ভক্তরা জানান, হিন্দু পুরানে উল্ল্যেখিত ৫১ পীঠের অন্যতম এই বদেশ্বরী শক্তিপীঠ ধাম। তীর্থ হিসেবে সনাতনীদের কাছে তাই বেশ গুরুত্বপূর্ণ এ স্থান। এছাড়াও খেলনা, খাবার সহ বিভিন্ন দোকানপাটে উৎসবে রুপ নেয় পুরো এলাকা। উৎসবে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। নিরাপত্তা সহ সার্বিক ব্যাবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন ভক্তরা।
এদিকে, মহালয়া উপলক্ষে মন্দির পরিদর্শনে আসেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। পূজার্চনা ও মন্দির পরিদর্শন শেষে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ভাষা, শিল্প ও সংস্কৃতিতে অনেক জায়গায় মিল থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ন ছিলো এবং থাকবে। যেকোন বিষয়ে আলোচনার মাধ্যমে এ সম্পর্ক আরো বেশি সৌহার্দপূর্ণ, আরো বেশি দৃঢ় হবে হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জনগণের কাছাকাছি থেকে তাঁদের সমস্যা জানা, বোঝা এবং সমাধানে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।