বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে এলপিজি গ্যাসের দোকানে মোবাইল কোর্ট, বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা

মোঃএমরুল ইসলাম
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ pm
৩৯
মনোহরদীতে এলপিজি গ্যাসের দোকানে মোবাইল কোর্ট, বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সজিব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য, বিক্রয় কার্যক্রমসহ সার্বিক বিষয় পরিদর্শন করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এলপিজি গ্যাসের মূল্য ও বিক্রয় কার্যক্রমে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!